1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপি-জামায়াতের বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন কখনোই পূরণ হবে না: নাছিম - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াতের বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন কখনোই পূরণ হবে না: নাছিম

অনলাইন ডেস্ক :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা -৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, একটি গোষ্ঠী দেশের উন্নয়নকে সবসময় বাধাগ্রস্ত করে। এরা সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে বাংলাদেশকে ক্ষতবিক্ষত করতে চায়। এরা আমাদের গণতন্ত্রকে ক্ষতবিক্ষত করে অশুভ শক্তির হাতে দেশকে তুলে দিতে চায়। এরা মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, মূল্যবোধ ও গণতন্ত্র কোনো কিছুতেই বিশ্বাস করে না। এই বিএনপি-জামায়াত বাংলাদেশকে এখনো পাকিস্তান বানানোর স্বপ্নে বিভোর।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে পল্টন কমিউনিটি সেন্টারে ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি-জামায়াতের বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন কখনোই পূরণ হবে না। যেকোনো মূল্যে এই অপশক্তিকে আমরা প্রতিহত করে আমাদের সংস্কৃতি ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনাকে রক্ষা করব। আমরা যেকোনো মূল্যে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশকে বিনির্মাণ করব। এটি আমাদের একমাত্র লক্ষ্য।

আমাদের লক্ষ্য অর্জনে যত বাধাই আসুক আমরা সেটিকে মোকাবিলা করে আমাদের লক্ষ্যে এগিয়ে যাব। নাছিম বলেন, আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে দাঁড়ায়। আমাদের রাজনীতিই হলো দেশের মানুষের জন্য। আমরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে দাঁড়াই। আমাদের দায়িত্ব হলো মানুষকে ভালোবাসা। মানুষের পাশে থাকা। দেশের সব দুর্দিন ও দুঃসময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে ছিল।

করোনাকালীন সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষকে অক্সিজেন, খাদ্য সামগ্রী, দাফন কাফন সৎকার সর্বক্ষেত্রে সহযোগিতা করেছে। সামনে ঈদ। মানুষ যাতে ঈদটা ভালোভাবে করতে পারে সেজন্য আমরা তাদের কিছুটা সহযোগিতা করছি। তিনি আরো বলেন, আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই এগিয়ে নেওয়ার পথে আপনারা সবাই বঙ্গবন্ধু কন্যার পাশে থাকবেন। আপনারাই আমাদের মূল শক্তি। আমরা বারবার ঘুরে ফিরে আপনাদের কাছেই যাই।

আপনাদের সেবা করাই আমাদের ধর্ম। আপনারাই জাতির পিতার আদর্শের সৈনিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. নজরুল ইসলাম, পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক আবুলসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!