1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিকেলে হাসপাতালে নেওয়া হবে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিকেলে হাসপাতালে নেওয়া হবে

অনলাইন ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গুলশানের বাসা ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেওয়া হবে তাকে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানিয়েছেন, জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য ম্যাডামকে  রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেওয়া হবে।

উল্লেখ্য, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসসহ নানা রোগে ভুগছেন। এর মধ্যে বিদেশ থেকে তিনজন চিকিৎসক তার চিকিৎসা করে গেছেন। তখন থেকে কিছুটা ভালো আছেন খালেদা জিয়া। তার আগে ২০২২ সালের জুনে খালেদা জিয়ার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়লে একটিতে রিং পরানো হয়। এরপর থেকে কয়েক দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন সাবেক এ প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!