1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘বিআরটিসির প্রতিটি বাস থেকেই কালো ধোঁয়া বের হয়’—স্ক্র্যাপ পলিসি না হওয়ায় ক্ষোভ পরিবেশ উপদেষ্টার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো

‘বিআরটিসির প্রতিটি বাস থেকেই কালো ধোঁয়া বের হয়’—স্ক্র্যাপ পলিসি না হওয়ায় ক্ষোভ পরিবেশ উপদেষ্টার

প্রতিনিধি

রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) প্রায় সব বাস থেকেই কালো ধোঁয়া বের হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ বিষয়ে তিনি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, বিআরটিসির একটি বাসও নেই যেটি দূষণ করছে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিআরটিএ আয়োজিত পেশাজীবী পরিবহন চালক ও শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, “মন খারাপ করে একটা কথা বলি—বিআরটিসির যত বাস আছে, সবকটা বাস থেকেই কালো ধোঁয়া বের হয়। আমি চ্যালেঞ্জ করে বলছি, প্রতিটা বাস দূষণ করছে। এগুলো কি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না?”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যানবাহনের স্ক্র্যাপ পলিসি চূড়ান্ত না হওয়ায় দূষণকারী পুরোনো যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। গত অক্টোবরের ২৮ তারিখে স্ক্র্যাপ পলিসি চূড়ান্ত হওয়ার কথা থাকলেও এখনো তা বাস্তবায়ন হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, “আমি প্রায় ১০ মাস ধরে স্ক্র্যাপ পলিসির জন্য ফোন করছি। আমরা যদি নিজেরা দূষণকারীদের বিরুদ্ধে কঠোর না হই, তাহলে আর কেউ কঠোর হবে না।”

বিআরটিসির দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, বাসগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে কালো ধোঁয়া নির্গমন অনেকাংশে কমানো সম্ভব। পুরোনো বাস একদিনে সরিয়ে নেওয়া সম্ভব না হলেও অন্তত নিয়মিত মেইনটেন্যান্সের মাধ্যমে দূষণ কমানো যেত।

তিনি বলেন, “আমরা বলছি না আজকেই পুরোনো বাস তুলে ফেলুন। কিন্তু সময় তো দেওয়া হচ্ছে। ৫৪ বছর হয়ে গেছে—আর কত সময় লাগবে?”

শব্দদূষণ নিয়েও কড়া বক্তব্য দেন পরিবেশ উপদেষ্টা। তিনি বলেন, অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধ করলে গতি কমবে, দুর্ঘটনাও কমবে। গাড়িতে উঠে ক্ষমতা দেখানোর জায়গা হর্ন নয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!