1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাবরকে নিয়ে কোচের মন্তব্য ‘১৫ বার’ শুনেও বোঝেননি হাফিজ, ক্ষুব্ধ শোয়েবও - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

বাবরকে নিয়ে কোচের মন্তব্য ‘১৫ বার’ শুনেও বোঝেননি হাফিজ, ক্ষুব্ধ শোয়েবও

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ড শুরু হয়েছে গতকাল (শনিবার) থেকে। যদিও পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচটি বেরসিক বৃষ্টিতে ভেস্তে গেছে। এই ম্যাচ ঘিরে টকশোতে বসেছিলেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা। যেখানে তারা শূলে চড়িয়েছেন বাবর আজমকে। মূলত টি-টোয়েন্টি দলে তার জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব আখতাররা। এমনকি বাবরকে সমর্থন দিতে গিয়ে কোচ মাইক হেসনও তোপের মুখে পড়েছেন।

গ্রুপপর্বের সর্বশেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ৪ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামার কথা ছিল বাবরের। কিন্তু পাঁচ নম্বরেও তাকে নামায়নি পাকিস্তান। যা নিয়ে প্রশ্ন করা হলে দলটির প্রধান কোচ হেসন বলেন, ‘সেদিন দ্বাদশ ওভারে (ত্রয়োদশ ওভারের প্রথম বলে দ্বিতীয় উইকেট পতনের সময়) ব্যাটিংয়ের জন্য বাবর আজম সেরা ব্যক্তি ছিল না। আমাদের কাছে আরও অনেক বিকল্প আছে, যারা খেলার ফিনিশিংয়ের ভূমিকা পালন করতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, বাবর ভালোভাবেই জানে বিশ্বকাপের পাওয়ার প্লেতে তার স্ট্রাইকরেট ১০০-এর কম এবং আমাদের যে ভূমিকা প্রয়োজন ও সেই অবস্থানে নেই। এশিয়া কাপের পর আমরা বাবরকে একটি নির্দিষ্ট ভূমিকায় ফিরিয়ে এনেছি।’ ম্যাচটিতে চারে খাজা নাফে এবং তারপর শাদাব খানকে ব্যাটিংয়ে পাঠানো হয়। পরে বাবরকে না নামানোর কারণ স্পষ্ট করেন পাকিস্তানের কোচ। তার মন্তব্যের মিল পাওয়া যায় পরিসংখ্যানে, সাবেক এই অধিনায়ক তিন ম্যাচে ১১৫.৭৮ স্ট্রাইকরেটে স্রেফ ৬৬ রান করেছেন।

পাকিস্তান কোচের সেই কথার সূত্র ধরে ক্রীড়াভিত্তিক টকশো ‘গেম অন হ্যায়’–তে সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ বলেন, ‘বাবর আজমকে নিয়ে তিনি (হেসন) এমন একটি কথা বলেছেন, আমি বুঝতেই পারিনি। তার মতে– সে পাওয়ার প্লের ব্যাটার নয়, কারণ তার স্ট্রাইকরেট ১০০…তার ওই বক্তব্য আমি ১৫ বার পড়েও বুঝতে পারিনি। তাই আমি উনাকে (পাশে থাকা শোয়েব আখতারকে দেখিয়ে) জিজ্ঞেস করছি, কারণ তিনি বড় ভাইয়ের মতো। এরপর তিনি বুঝিয়ে বললেন– বাবর প্রথম ছয় ওভারে ব্যাট করতে পারে না, তার স্ট্রাইকরেট বেশ কম। তিনি সেই পরিসংখ্যান দিয়েছেন এবং ১০ ওভারের পরও সে ব্যাট করতে পারে না। তাহলে সে কেন খেলছে?’

এরপর একই সুরে বাবর টি-টোয়েন্টির জন্য উপযুক্ত নন বলে মন্তব্য করেন শোয়েব আখতার, ‘প্রথমত, বাবরের সিদ্ধান্ত নেওয়া উচিত যে, এই ফরম্যাটটি তার জন্য নয়। দ্বিতীয়ত, যদি আপনি চান যে বাবর খেলুক, তাহলে নিশ্চিত করুন যে সে প্রথম ছয় ওভারেই খেলবে। এটি খুবই স্বাভাবিক বিষয়। এখানে রকেট সায়েন্সের মতো (কঠিন) কিছু নেই।’

সাম্প্রতিক সময়ে বাবরের স্ট্রাইকরেট সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। টি-টোয়েন্টিতে একসময় ওপেনিং কিংবা ওয়ানডাউনে ব্যাট করতেন তিনি, কিন্তু সেটি এখন চার নম্বর পজিশনে গিয়ে ঠেকেছে। তবুও তাকে ব্যাটিংয়ে নামানো নিয়ে ভাবতে হচ্ছে কোচকে। যদিও বাবরের আন্তর্জাতিক টি-টোয়েন্টির পরিসংখ্যান আগে এতটা মন্দ ছিল না। পুরো হিসাবে প্রভাব ফেলেছে তার সাম্প্রতিক ফর্ম। এখন পর্যন্ত ১৩৫টি টি-টোয়েন্টি ইনিংসে তিনি ১২৮.১৮ স্ট্রাইকরেট ও ৩৯.০৬ গড়ে ৪৫৭১ রান করেছেন বাবর। এখনও তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রানসংগ্রাহক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!