1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বান্দরবানে এনসিপি নেতার ৩ মাসের কারাদণ্ড - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বান্দরবানে এনসিপি নেতার ৩ মাসের কারাদণ্ড

প্রতিনিধি

বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক মো. শহিদুর রহমান সোহেলের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত ২৬ মে ইউসিবিএল ব্যাংকের বান্দরবান শাখার একটি চেক জালিয়াতির মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ টাকা আদায়ের আদেশ দেন বান্দরবান যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূরু মিঞা। তবে বিষয়টি বৃহস্পতিবার (১৯ জুন) জানাজানি হয়।

এদিকে কারাদণ্ডের পরও প্রকাশ্যে বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহণ করছেন শহিদুর রহমান সোহেল। প্রকাশ্যে ঘুরেও বেড়াচ্ছেন। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলছে।

মামলার বাদী মো. হারুনুর রশীদ বলেন, সোহেলের সাথে আমার ব্যবসায়িক লেনদেন ছিল। কয়েকবার সময় দিয়েও ঠিক সময়ে টাকা না দেওয়ায় আমি গত ফেব্রুয়ারি মাসে আদালতের শরণাপন্ন হয়েছি। আদালতের রায়ে আমি সন্তুষ্ট।

বাদীর আইনজীবী মো. খলিলুর রহমান জানান, আসামি মো. শহিদুর রহমান সোহেলের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় কোর্ট তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছে। এরপরও আসামি আদালতে হাজির না হওয়ায় আদালত অবমাননা করায় আদালত তার বিরুদ্ধে তিন মাসের সাজা পরোয়ানা জারি করেছে। চেকের সমপরিমাণ টাকা আদায়ের রায় দিয়েছেন বান্দরবান যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূরু মিঞা।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার জানান, আদালতের রায়ের কোনো কপি আমাদের হাতে এখনো পৌঁছায়নি। হাতে আসলে বলতে পারব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!