1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাজেটে শ্রমিক বৈষম্যের অবসান চাই: মুজিবুর রহমান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

বাজেটে শ্রমিক বৈষম্যের অবসান চাই: মুজিবুর রহমান

প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশের বাজেটে দীর্ঘদিন ধরেই শ্রমিকরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। তিনি আগামী বাজেটে শ্রমিকদের জন্য ন্যায্য বরাদ্দ ও অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সোমবার (১৮ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত ‘শ্রমিকের বাজেট ভাবনা’ শীর্ষক প্রাক-বাজেট মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সরকার শ্রমিক অধিকারের কথা বললেও বাস্তবে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হয়নি। তার দাবি, গত ৫৪টি জাতীয় বাজেটেই শ্রমিকরা বৈষম্যের শিকার হয়েছেন।

মুজিবুর রহমান বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিক সমাজ হলেও বাজেট প্রণয়নের সময় তাদের মতামত নেওয়া হয় না। শ্রমিক কল্যাণ খাতে বরাদ্দও খুব সীমিত রাখা হয়। শ্রমিক ও প্রশাসনের স্বার্থ সমন্বয় করে বাজেট প্রণয়ন করা হলে তা দেশের জন্য আরও কার্যকর হবে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় বক্তারা আরও বলেন, শ্রম মন্ত্রণালয়ের বরাদ্দ বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান আগামী জাতীয় বাজেটে শ্রম মন্ত্রণালয়ের জন্য অন্তত ১০ শতাংশ বরাদ্দের দাবি জানান। তিনি অভিযোগ করেন, সংবিধানে শ্রমিক অধিকারের কথা থাকলেও বাস্তবে শ্রমিকরা এখনও তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!