1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাজেটকে ‘সাহসী ও সময়োপযোগী’ বললেন ববি হাজ্জাজ, ‘পারফেক্ট কিছু নেই’ মন্তব্য - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাজেটকে ‘সাহসী ও সময়োপযোগী’ বললেন ববি হাজ্জাজ, ‘পারফেক্ট কিছু নেই’ মন্তব্য

প্রতিনিধি

 

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘সাহসী’ ও ‘কনফিডেন্ট’ হিসেবে উল্লেখ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, “পারফেক্ট বলে কিছু নেই, তবে বর্তমান প্রেক্ষাপটে এটি একটি অত্যন্ত সময়োপযোগী বাজেট।”

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ববি হাজ্জাজ তার বক্তব্যে বাজেটকে ‘ফ্যাসিস্টদের বাজেট’ হিসেবে আখ্যা দেওয়ার সমালোচনা করেন। তিনি বলেন, যারা দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সংসদে এসেছেন, তাদের প্রথম বাজেটকে এভাবে আখ্যায়িত করা সঠিক নয়।

তিনি আরও বলেন, “যারা ১৭ বছর রাজপথে লড়াই করেছেন, জেল-জুলুম সহ্য করেছেন, তাদের জন্য এই বাজেটকে ছোট করে দেখা উচিত নয়।”

বক্তব্যে তিনি জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, এটি কোনো একক দলের আন্দোলন ছিল না, বরং এটি ছিল একটি সম্মিলিত রাজনৈতিক অভিজ্ঞতা। তিনি দাবি করেন, আন্দোলনের সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব একসঙ্গে কাজ করেছেন এবং সেই ঐক্যের চেতনা সংসদেও ধরে রাখা প্রয়োজন।

প্রাথমিক শিক্ষা খাতে বরাদ্দ নিয়ে প্রতিমন্ত্রী জানান, এ খাতে ৪৬ হাজার ৭২৯ কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী ৯ম বা ১০ম গ্রেডে উন্নীত করার প্রক্রিয়া চলছে, যা বাস্তবায়িত হলে বছরে প্রায় ২ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় হবে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী পাঁচ বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং দেশের মানবসম্পদ উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তব্যের শুরুতে তিনি দেশের সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি নিয়েও ইতিবাচক মন্তব্য করেন, বিশেষ করে মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এবং চীনের সঙ্গে তিস্তা প্রকল্প সংক্রান্ত অগ্রগতিকে তিনি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!