1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাজারে আসছে সৌরচালিত ইলেকট্রিক গাড়ি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাজারে আসছে সৌরচালিত ইলেকট্রিক গাড়ি

প্রতিনিধি

বর্তমানে ইলেকট্রিক গাড়ির ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এটি পরিবহণ ব্যবস্থা এবং পরিবেশের জন্য একটি বড় পরিবর্তন নিয়ে আসছে। বিশেষত, গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো এবং পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা পালন করছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা ভেইভে মোবিলিটি এমন এক ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছে যা একবার চার্জ দিলে চলবে ২৫০ কি.মি।

এই ইলেকট্রিক গাড়ি পাওয়া যাবে তিনটি ভ্যারিয়েন্টে- নোভা, স্টেলা ও ভেগা। ৩ লাখ ২৫ হাজার থেকে দাম শুরু। সবচেয়ে বেশি দামের গাড়িটির মূল্য ৫ লাখ ৯৯ হাজার টাকা। গাড়ির গতি থাকবে সর্বোচ্চ ৭০ কি.মি প্রতি ঘণ্টায়। আবার গতি বাড়ানোর ক্ষেত্রে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ৪০ কি.মি গতিতে পৌঁছনো যাবে।

সংস্থার পক্ষ থেকে বলা হয়, গাড়ির ছাদে বসানো সৌর প্যানেলের সাহায্যে দৈনিক ১০ কি.মি করে অতিরিক্ত গাড়ি চালনো যাবে। গাড়ির মূল্যের ক্ষেত্রে তা নোভা, স্টেলা ও ভেগার জন্য যথাক্রমে- ৩ লাখ ২৫ হাজার টাকা, ৩ লাখ ৯৯ হাজার টাকা ও ৪ লাখ ৪৯ হাজার টাকা। আর ব্যাটারি রেন্টাল প্ল্যান ছাড়া দাম পড়বে একই ভাবে ৩ লাখ ৯৯ হাজার টাকা, ৪ লাখ ৯৯ হাজার টাকা এবং ৫ লাখ ৯৯ হাজার টাকা।

প্রতিবেদনে আরও বলা হয়,  প্রতিটি গাড়ির আরেক বৈশিষ্ট্য দুইটি স্ক্রিন সেটআপ। যার একটি টাচস্ক্রিন ইনফোটেনমেন্টের এবং অন্যটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। থাকবে অ্যাপল কার প্লে ও অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটির মতো ফিচারও। সেই সঙ্গে থাকবে বাতানুকূল যন্ত্র, টু-স্পোক স্টিয়ারিং হুইল।

এই গাড়ির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি সাশ্রয়ী। ব্যাটারি প্যাকের খরচ পড়বে কি.মি প্রতি ২ টাকা। নোভার ক্ষেত্রে একটি ব্যাটারিতে অন্তত ৬০০ কি.মি যাওয়া যাবে। স্টেলার ক্ষেত্রে তা ৮০০ কি.মি। অন্যদিকে ভেগার ক্ষেত্রে তা ১২০০ কি.মি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!