1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাচ্চা কোলে নিয়ে পথচারী সেজে ছিনতাই আটক ৩ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাচ্চা কোলে নিয়ে পথচারী সেজে ছিনতাই আটক ৩

প্রতিনিধি

রাজধানীতে নারী ছিনতাই চক্রের ৪ সদস্যকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। আটকরা হলেন মনিকা (২০), মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০) ও রিতু (২৪)।

গতকাল ২৩ মার্চ মিরপুর-১০ নম্বর গোল চত্বরে আল বারাকা হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।শুক্রবার (২৪ মার্চ) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটকদের মধ্যে মনিকা ও রিতু কোলে বাচ্চা নিয়ে ঘুরতেন, আর মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশপাশে থাকতেন। মনিকা ও রিতু কোনো পথচারীর মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। পথচারী তাদের আটকানোর চেষ্টা করলে আশপাশ থেকে মিম ও সোহাগী এসে ঝগড়া লাগিয়ে দেন। আর এই সুযোগে বাকি দুইজন লাপাত্তা হয়ে যান।

মোহাম্মদ মহসীন বলেন, মনিকার ১৫ মাস বয়সী এবং রিতুর ৪ বছর বয়সী ছেলে আছে। তারা তাদের ছেলে কোলে নিয়ে ঘুরেন। এরপর কোনো নারী পথচারী দেখলে তাকে টার্গেট করেন। সুবিধাজনক কোনো স্থানে গিয়ে টার্গেটের মোবাইল ছো মেরে নিয়ে চলে যান। এর মধ্যে পথচারী চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশে থাকা তাদের চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে এসে ধাক্কা দিয়ে বা অন্য কোনো অজুহাতে তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেন। এই সুযোগে মনিকা ও রিতু পালিয়ে যান। গতকালও একই কায়দায় ছিনতাই করেন তারা।

ঘটনাস্থল থেকেই হাতেনাতে মনিকা, রিতু এবং পথচারী সেজে থাকা তাদের চক্রের আরো সদস্য মিম ও সোহাগীকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!