1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা: তদন্তের নির্দেশ, দোষীদের শাস্তির আশ্বাস প্রতিমন্ত্রীর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

বাগেরহাটে কুকুর-কুমির ঘটনা: তদন্তের নির্দেশ, দোষীদের শাস্তির আশ্বাস প্রতিমন্ত্রীর

প্রতিনিধি

বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে উপস্থিত অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত থাকলেও অসহায় প্রাণীটিকে রক্ষায় কেউ এগিয়ে আসেননি—যা মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছে।

ঘটনাটি নজরে আসার পর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন। শনিবার (১১ এপ্রিল) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি উল্লেখ করেন, শুধু একজন মন্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি এ ঘটনায় মর্মাহত। একইসঙ্গে তিনি বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে সরকার দেশে মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, এই অমানবিক ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে।

এদিকে প্রতিমন্ত্রীর নির্দেশনার পর দ্রুত পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান করা হয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুনকে। কমিটিতে ভূমি, প্রাণিসম্পদ ও পুলিশ বিভাগের কর্মকর্তারাও অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রশাসন জানিয়েছে, তদন্ত প্রতিবেদন অনুযায়ী দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!