1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করুন, ক্রিকেটারদের সঙ্গে নয় - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করুন, ক্রিকেটারদের সঙ্গে নয়

প্রতিনিধি

আইপিএল ম্যাচে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান মাঠে না নামাতে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যে নির্দেশনা দিয়েছে, তার সমালোচনা করেছেন জম্মু-কাশ্মির রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, মতানৈক্য থাকলে বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করা উচিত ভারতের কেন্দ্রীয় সরকারের, বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে নয়। গতকাল মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ওমর আবদুল্লাহ বলেন, “বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করুন, ক্রিকেটারদের সঙ্গে নয়। ওই ক্রিকেটারের (মুস্তাফিজুর রহমান) কী দোষ ছিলো? আপনারা কি মনে করেন যে তাকে বাদ দেওয়ায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটবে?

“আর একটি কথা হলো— বাংলাদেশের জনগণ আমাদের কী ক্ষতি করেছে? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বরাবরই ভালো ছিল। বাংলাদেশ কখনও আমাদের দেশে সন্ত্রাসবাদ ছড়ায়নি।” সম্প্রতি ভারতীয় টি-টোয়েন্টি সিরিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নথিভুক্ত দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে কিনে নিয়েছিল। তবে পরে বিজেপি এবং তার মিত্র রাজনৈতিক দলগুলোর প্রতিবাদের মুখে মুস্তাফিজকে মাঠে নামাতে নির্দেশনা দেয় বিসিসিআই।

বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে বিসিসিআইয়ের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশে আইপিএল ম্যাচ প্রদর্শনে নিষেধাজ্ঞাও দিয়েছে সরকার।

সূত্র : এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!