1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের জন্য কেমন ফাঁদ বানাচ্ছে ভারত? লাল পিচে টেস্ট - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাংলাদেশের জন্য কেমন ফাঁদ বানাচ্ছে ভারত? লাল পিচে টেস্ট

প্রতিনিধি

স্পিনার দিয়ে প্রতিপক্ষকে বধ করার পরিকল্পনা ভারতের জন্য নতুন কিছু না। গেল ১ যুগ ধরেই নিজেদের মাঠে টেস্ট সিরিজ হারে না ভারত। শেষবার ভারতকে তাদেরই মাঠে টেস্ট হারিয়েছিল অ্যালিস্টার কুকের ইংল্যান্ড। ২০১২ সালের সেই সিরিজে ভারত হেরে গিয়েছিল ২-১ ব্যবধানে। এরপর থেকেই বিশ্বের সব প্রতিপক্ষকে নিজেদের মাঠে লজ্জাজনক হার উপহার দিয়েছিল ভারত।

টিম ইন্ডিয়ার এমন সাফল্যের পেছনে অবশ্য পিচের মরণফাঁদ বড় এক কারণ। সময়ের দুই সেরা অফস্পিনার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে পুঁজি করে স্পিন সহায়ক উইকেট করেছে ভারত। যার ফলাফলও পেয়েছে হাতে নাতে। তবে, আসন্ন সিরিজে একতরফা সেই সুবিধাও নিতে পারছে না রোহিত শর্মার দল। কারণ পরের সিরিজে ভারতের প্রতিপক্ষ ভারত। যে দলেও আছে বিশ্বমানের স্পিনার।

বাংলাদেশ দলে থাকা সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ এরইমাঝে স্পিনের ওপর বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত। এই দুই স্পিন অলরাউন্ডারের সঙ্গে আছেন তাইজুল ইসলাম বা নাইম হাসানের মতো স্পিনার। ভারত তাই একতরফা স্পিন পিচ বানিয়েও নিজেদের ঝুঁকিতে ফেলতে নারাজ। এমন ক্ষেত্রে চেন্নাইয়ের লাল মাটির পিচেই হবে বাংলাদেশের প্রথম টেস্ট।

চেন্নাইয়ে লাল ও কালো দুই পিচই করা হয়েছে। তবে কালো পিচে খেলা হওয়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছে ভারতের গণমাধ্যম। তবে লাল পিচেও নিজেদের সুবিধা ঠিকই আদায় করে নিতে পারে ভারতের বোলাররা। বিশেষ করে ভারতের স্কোয়াডে চার পেসার ও চার স্পিনারের কারণে এমনটাই ধারণা করছেন অনেকে।

লাল মাটির উইকেটে সাধারণত কাদামাটির পরিমাণ কম থাকে ফলে পিচে পানি শোষণ ক্ষমতা কমিয়ে দেয়। যে কারণে উইকেট দ্রুতই শুকিয়ে যায় এবং অনেক তাড়াতাড়ি উইকেটে ভাঙন ধরে। এই ধরনের উইকেটে বাউন্স থাকে প্রচুর তাই শুরুর দিকে পেসাররা সুবিধা পাবেন এটাই স্বাভাবিক। ভারতের এই সিরিজে পেস বোলিং লাইনআপে আছেন জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ। শুরুর দিকে বাংলাদেশের বিপদ বাড়াবেন এই দুজন।

তবে লাল মাটির এই পিচ সময়ের সঙ্গে সঙ্গে স্পিন সহায়ক হতে শুরু করে। তবে যেহেতু পিচ তাড়াতাড়ি ভেঙে যায় তাই স্পিনাররা বাউন্স এর সাথে অস্বাভাবিক টার্নও পেতে পারেন। যা টাইগার ব্যাটারদের জন্য রীতিমত দুঃস্বপ্ন।

সাধারণত বাংলাদেশে যে উইকেট প্রস্তুত করা হয় সেটা কালো মাটির উইকেট। এই উইকেট স্লো , লো হয়ে থাকে। যার সুবিধা নিয়েই মিরপুরে এর আগে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দলকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। চেন্নাইতে লাল মাটির উইকেটেও স্পিনাররা সুবিধা পাবেন। তবে এক্ষেত্রে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হবে পিচের বাউন্স।

২০১৯ সালে শেষ বার টেস্ট খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ। সে বার ইনদোর এবং কলকাতায় পেস সহায়ক পিচ বানানো হয়েছিল। ভারতীয় স্পিনারেরা সেই সিরিজে মাত্র ৫ উইকেট পেয়েছিলেন। বাংলাদেশ দুই ম্যাচেই হেরেছিল লজ্জাজনকভাবে। এবারে অবশ্য সেই পথে না হেঁটে বাউন্স আর স্পিন দুইভাবেই বাংলাদেশকে কাবু করার চিন্তায় ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!