1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের এক দল যাবে কম্বোডিয়া, আরেক দল ভিয়েতনাম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

বাংলাদেশের এক দল যাবে কম্বোডিয়া, আরেক দল ভিয়েতনাম

প্রতিনিধি

এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদরদপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে। আজ (বৃহস্পতিবার) এএফসির সদরদপ্তরে এএফসি অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দুই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশকে অ-১৭ টুর্নামেন্ট খেলতে কম্বোডিয়া এবং অ-২০ খেলতে যেতে হবে ভিয়েতনামে। বাংলাদেশ অবশ্য দুই টুর্নামেন্টের কোনটিরই স্বাগতিক হওয়ার আগ্রহ প্রকাশ করেনি। 

অ-১৭ বাছাই টুর্নামেন্টে ৪৩ দেশ অংশগ্রহণ করছে। দশ গ্রুপের মধ্যে সাত গ্রুপ হয়েছে চারটি দল নিয়ে, আর বাকি তিন গ্রুপ পাঁচ দলের। বাংলাদেশ পড়েছে পাঁচ দলের গ্রুপে। ‘বি’ গ্রুপে স্বাগতিক ভিয়েতনামের সঙ্গে এই গ্রুপের অন্য দলগুলো হচ্ছে– আফগানিস্তান, ফিলিপাইন ও ম্যাকাও। আগামী ১৯-২৭ অক্টোবর বাংলাদেশকে মূল পর্বে যাওয়ার লড়াইয়ে নামতে হবে। চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে দশ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্স আপ। স্বাগতিক হিসেবে সৌদি আরব সরাসরি খেলবে।

অন্যদিকে, অ-২০ বাছাইয়ে অংশ নিচ্ছে ৪৫ দেশ। সেখানে পাঁচ গ্রুপে পাঁচ দল নিয়ে, আর বাকি পাঁচ গ্রুপ চার দলের। অ-১৭’র মতো অ-২০ টুর্নামেন্টেও বাংলাদেশ পাঁচ দলের গ্রুপেই পড়েছে। ‘এ’ গ্রুপে স্বাগতিক কম্বোডিয়ার সঙ্গে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ সিরিয়া, ভুটান ও গুয়াম। আগামী ২১-২৯ সেপ্টেম্বর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অ-১৭ টুর্নামেন্টের মতো এখানেও একই ফরম্যাট। দশটি গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে সেরা পাঁচ রানার্স আপ চূড়ান্ত পর্বে খেলবে। চীন স্বাগতিক হিসেবে খেলবে সরাসরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!