1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশে গেম সার্ভার চালু করছে পাবজি মোবাইল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাংলাদেশে গেম সার্ভার চালু করছে পাবজি মোবাইল

প্রতিনিধি

বাংলাদেশের গেমারদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আসছে বিশ্বের জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল। শিগগিরই চালু হচ্ছে নিজস্ব গেম সার্ভার। নতুন এই সার্ভারের মাধ্যমে গেমাররা পাবেন ‘লো ল্যাটেন্সি’ এবং আরও স্মুথ ও দ্রুততর গেমিং এক্সপেরিয়েন্স।

পাশাপাশি দেশের প্রথম অফিশিয়াল ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে। দশ লাখ টাকার আকর্ষণীয় প্রাইজপুল সম্বলিত এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ২৫ এপ্রিল। আগ্রহীরা পাবজি মোবাইল বাংলাদেশ-এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বিস্তারিত জানতে পারবেন।

রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, পাবজি মোবাইল কেবল একটি মাল্টিপ্লেয়ার অনলাইন গেমই নয়, বরং এটি এখন দেশের গেমিং ইন্ডাস্ট্রিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং গেমারদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের তরুণ গেমার ও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে স্থানীয় প্রতিভা তুলে ধরার লক্ষ্যেই একাধিক উদ্যোগ হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে গেমিং ও ই-স্পোর্টস সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি এই খাতে ক্যারিয়ার গড়ার নতুন সুযোগও তৈরি করা হচ্ছে।

পাবজি মোবাইল-এর এক বিশেষ উদ্যোগ ‘ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার (WOW) ক্রিয়েশন প্ল্যাটফর্ম’ ইতোমধ্যে গেমারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই প্ল্যাটফর্মে গেমাররা নিজেদের কাস্টম ম্যাপ তৈরি, শেয়ার এবং খেলার সুযোগ পাবেন। এটি তরুণদের সৃজনশীল চিন্তাধারা বিকাশে উৎসাহিত করবে এবং ভার্চুয়াল দুনিয়ায় নতুনভাবে সম্পৃক্ত হতে সহায়তা করবে।

পাবজি মোবাইল-এর সাউথ এশিয়া পাবলিশিং লিড বলেন, “বাংলাদেশে আমাদের যাত্রা নতুন আঙ্গিকে শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গেমিং ও ই-স্পোর্টসের দিক থেকে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। আমরা স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে এখানে একটি শক্তিশালী গেমিং কমিউনিটি গড়ে তুলতে চাই।”

বাংলাদেশে পাবজি মোবাইল-এর নতুন এই পদক্ষেপ দেশের গেমিং জগতে এক নতুন যুগের সূচনা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রযুক্তি, সৃজনশীলতা ও প্রতিযোগিতার সমন্বয়ে তরুণ প্রজন্মের সামনে উন্মোচিত হচ্ছে নতুন সম্ভাবনার দিগন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!