1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশকে নিয়ে আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করে যা বললেন আফ্রিদি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

বাংলাদেশকে নিয়ে আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করে যা বললেন আফ্রিদি

প্রতিনিধি

নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে আপত্তি জানায় বাংলাদেশ। বিসিবি ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ করলেও তা রাখেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়েই মাঠে গড়াতে যাচ্ছে এই আসর।

বাংলাদেশের সঙ্গে আইসিসির এমন আচরণ ক্রিকেট পাড়ায় প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে ভারত কোন কারণ ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি। তখন তাদের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করেছিল আইসিসি। সেই টুর্নামেন্ট হয়েছিল হাইব্রিড মডেলে।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদিও মুখ খুলেছেন আইসিসির এমন দ্বিমুখী নীতির বিরুদ্ধে। ডু টক উইথ কিরণ নাজকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘বর্তমানে আইসিসির চেয়ারম্যানও ভারতের হাতেই আছে। আর কথা হচ্ছে যে, এই মুহূর্তে ভারত অনেক টাকা বিনিয়োেগ করছে, ভারতের কাছে অনেক টাকা আছে, সবাই এই বিষয়টা জানে। কিন্তু এটাকে ভালো নজরে দেখা হবে না।’

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সও বাংলাদেশের বিশ্বকাপ না খেলাকে ক্রিকেটের জন্য হতাশা বলে উল্লেখ করেন। সম্প্রতি ‘দ্য ৩৬০ শো’ নামে নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে এমনটিই জানান এই প্রোটিয়া।

এই ইস্যুতে প্রশ্ন করা হলে ডি ভিলিয়ার্স বাংলাদেশ কিংবা আইসিসি কারো পক্ষ নেননি। তবে হতাশা প্রকাশ করেন তিনি। ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি কারো পক্ষ নিচ্ছি না। এটা রাজনৈতিক ইস্যু, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আবার এই বিষয়ে আমার কাছে পর্যাপ্ত তথ্যও নেই। কোনো মন্তব্য কিংবা বিবৃতি দেওয়ার মতো তথ্য আমি জোগাড়ও করিনি। তবে আমি যেটা বলতে পারি, এটা দুঃখজনক। টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কোনো মানেই হয় না।’

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!