1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশকে দুর্দান্ত দল দাবি করে যা বললেন ক্লাসেন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাংলাদেশকে দুর্দান্ত দল দাবি করে যা বললেন ক্লাসেন

প্রতিনিধি

আরও একবার বাংলাদেশের ক্রিকেটে হৃদয় ভাঙার গল্প। দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপে হারানোর একেবারে কাছে গিয়েও বাংলাদেশকে ফিরতে হয়েছে হারের ক্ষত নিয়ে। শেষ দুই ওভারে ১৮ রান। আর শেষ ওভারে স্পিনার কেশব মহারাজের ওভার থেকে ১১ রান তুলে নিতে ব্যর্থ বাংলাদেশ। শেষ বলে নিষ্পত্তি হওয়া ম্যাচ টাইগাররা হেরেছে ৪ রানে। 

বাউন্ডারি লাইনে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ। তার আগে আম্পায়াদের দুটো বিতর্কিত সিদ্ধান্ত। সবমিলিয়ে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশের হারের চিত্রনাট্য যেন একটু বেশিই বৈচিত্রপূর্ণ ছিল। খেলা শেষে তাই লড়াকু বাংলাদেশের প্রশংসা করেছেন অনেকেই।

যে তালিকায় ছিলেন ম্যাচসেরা হওয়া হেনরিখ ক্লাসেন। ম্যাচজুড়ে দুর্দান্ত পারফর্ম করা টাইগারদের নিয়ে প্রশংসা করেছেন আফ্রিকান এই ব্যাটার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্লাসেন অকপটেই বললেন, বাংলাদেশ দুর্দান্ত দল।

তিনি বলেন, ‘(টসে জিতে আগে ব্যাটিং কারণ) তৃতীয় ম্যাচ এই উইকেটে। আসলে তারা (বাংলাদেশ) দুর্দান্ত হয়ে যায় যখন উইকেট স্লো থাকে। যে কারণে আমরা চাইনি ১২০ রান তাড়া করতে। উইকেট অন্য ম্যাচের চেয়ে ভালো ছিল, তবে চাপের মধ্যে বাংলাদেশের বিপক্ষে (খেলাটা কঠিন), তাদের দলে বিশ্বের অন্যতম সেরা কাটার, স্পিনার রয়েছে তারা উঁচু মানের। এজন্য আমরা আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, ‘(টসে জিতে আগে ব্যাটিং কারণ) তৃতীয় ম্যাচ এই উইকেটে। আসলে তারা (বাংলাদেশ) দুর্দান্ত হয়ে যায় যখন উইকেট স্লো থাকে। যে কারণে আমরা চাইনি ১২০ রান তাড়া করতে। উইকেট অন্য ম্যাচের চেয়ে ভালো ছিল, তবে চাপের মধ্যে বাংলাদেশের বিপক্ষে (খেলাটা কঠিন), তাদের দলে বিশ্বের অন্যতম সেরা কাটার, স্পিনার রয়েছে তারা উঁচু মানের। এজন্য আমরা আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!