1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম’

প্রতিনিধি

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনায় আইপিএলে বাংলাদেশি খেলোয়াড় নিষিদ্ধের জোরালো দাবি তুলেছিল ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। তারই জেরে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় বিসিসিআই। এনিয়ে ভারতের রাজনৈতিক মহলে চলছে পরস্পরবিরোধী মন্তব্য। এই যেমন জনতা দলের (ইউনাইটেড) শীর্ষ নেতা কেসি ত্যাগি বিসিসিআইকে এমন সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করতে বললেন।

ত্যাগি জোর দিয়ে বললেন, খেলাধুলায় রাজনৈতিক উত্তেজনার প্রভাব থাকা উচিত নয়। যদিও বর্তমান পরিস্থিতি বুঝতে পারছেন তিনি। এই নেতা বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে সনাতন ধর্মের লিটন দাসকে নিযুক্ত করার উদাহরণ দিয়ে ভারতের সিদ্ধান্তে দ্বিমত প্রকাশ করেছেন। ত্যাগি বলেন, ‘রাজনীতির সঙ্গে খেলাধুলার কোনো দেনদরবার নেই। কিন্তু ভারতীয় উপমহাদেশের পরিস্থিতি, বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশে উদ্বেগজনক। সীমান্তে সন্ত্রাসের দায়ে অপরাধী পাকিস্তান এবং বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের কারণে ভারতীয় সমাজ ক্ষুব্ধ। এটা ক্রিকেটের চেতনার ওপর প্রভাব ফেলছে।’

ত্যাগি আরও বলেন, জনগণের আবেগ বিসিসিআইর সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। কিন্তু খেলা নিয়ে বিভিন্ন সিদ্ধান্তের ওপর রাজনীতির আধিপত্য থাকা উচিত নয়। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, খেলাধুলায় রাজনীতির প্রভাব থাকা উচিত নয়। যখন বাংলাদেশ একজন হিন্দু ক্রিকেটার লিটন দাসকে তাদের দলের অধিনায়ক করেছে, তখন এটা আমাদেরকে পুনরায় ভাবার সুযোগ দেয়।’

এই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ শক্ত বার্তা দিয়েছে মনে করেন তিনি, ‘বাংলাদেশে বিভিন্ন ঘটনায় আমরা ক্ষুব্ধ এবং আইপিএল থেকে একজন বাংলাদেশি ক্রিকেটারকে সরিয়ে দিলো। কিন্তু বাংলাদেশ একজন সংখ্যালঘু হিন্দু ক্রিকেটারকে দলের অধিনায়ক করল।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!