1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বরিশালের সংগ্রহ ৬ উইকেটে ১৮৩ রান  - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বরিশালের সংগ্রহ ৬ উইকেটে ১৮৩ রান 

নিজস্ব প্রতিনিধি :

মুশফিকুর রহিম ও ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্সের ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ৩৫তম ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান করেছে বরিশাল। মুশফিক ৩২ বলে ৫২ এবং মায়ার্স ৩১ বলে ৪৮ রান করেন। চতুর্থ উইকেটে ৪৮ বলে ৮৪ রানের জুটি গড়েন দু’জনে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৭ বলে ২৩ রানের সূচনা করেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও পাকিস্তানের আহমেদ শেহজাদ। পাওয়ার প্লেতে ৪২ রানের মধ্যে বরিশালের দুই ওপেনারকে বিদায় করেন সিলেটের পেসার তানজিম হাসান সাকিব।

৩টি করে বাউন্ডারিতে শেহজাদ ১১ বলে ১৭ ও তামিম ১৮ বলে ১৯ রান করেন। চার নম্বরে নেমে ৮ রানের বেশি করতে পারেননি সৌম্য সরকার।
নবম ওভারে ৬৫ রানে ৩ উইকেট পতনের পর বরিশালের হাল ধরেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স ও মুশফিকুর রহিম। জুটি শুরু থেকে সিলেটের বোলারদের উপর চড়াও হয়ে ৯ থেকে ১৫ ওভারের মধ্যে ৭১ রান যোগ করেন তারা। এতে ১৫ ওভারে ১৪১ রান পায় বরিশাল।

১৭তম ওভারে মায়ার্স-মুশফিকের ৪৮ বলে ৮৪ রানের জুটি ভাঙ্গেন সিলেটের পেসার শফিকুল ইসলাম। ৩টি করে চার-ছক্কায় ৩১ বলে ৪৮ রান করেন ৩৩ রানে জীবন পাওয়া মায়ার্স। মায়ার্স না পারলেও ৩০ বলে এবারের আসরে তৃতীয় অর্ধশতকের দেখা পান মুশফিক। দলের রান দেড়শ পার করে ৩২ বলে ৩টি করে চার-ছক্কায় ৫২ রানে রান আউট হন মুশি। শেষ দিকে মেহেদি হাসান মিরাজের ২টি ছক্কায় ৭ বলে ১৫ এবং মাহমুদুল্লাহ রিয়াদের ১২ বলে অপরাজিত ১২ রানের সুবাদে ৬ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ পায় বরিশাল। সিলেটের তানজিম ৪৮ বলে ৩টি উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!