1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বরিশালে ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৮১ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

বরিশালে ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৮১

প্রতিনিধি

ডেঙ্গু আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছে ৮১ জন। এ নিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জন, আর আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৭৭ জন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলীর গণেশ চন্দ্র বেপারী (৫৭), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটার বাসিন্দা দুলু বেগম (৪০) ও বরগুনা জেলার বামনা উপজেলার শফিপুরের বাসিন্দা বেগম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় সোমবার শেবাচিম হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বিভাগে মোট মারা যাওয়া ৫২ জনের মধ্যে শেবাচিম হাসপাতালে ৪১ জন, বরগুনায়, পিরোজপুর ও ভোলায় তিনজন করে এবং পটুয়াখালীতে দুইজন মারা গেছেন।

এ ছাড়া ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ৬৭৭ জনের মধ্যে সবচেয়ে বেশি বরগুনায় ২১৪৭ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১২৬১, বরিশালের অন্যান্য সরকারি হাসপাতালে ১০১০, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭২, পটুয়াখালীর অন্যান্য হাসপাতালে ৭১৯, ভোলায় ৭৩২, ঝালকাঠিতে ২৩৮ ও পিরোজপুরে ৯৯৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এরমধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ফিরেছেন ৭ হাজার ৩০১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩২৪ জন।

ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে চিকিৎসার পাশাপাশি এডিস মশা যেন না জন্মাতে পারে সেই উদ্যোগ নেওয়া উচিত। অর্থাৎ জনসচেতনতা না বাড়ছে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব নয় বলে মনে করেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!