1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বরিশাল বিভাগের একমাত্র বিজয়ী নারী প্রার্থী ইলেন ভুট্টো - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বরিশাল বিভাগের একমাত্র বিজয়ী নারী প্রার্থী ইলেন ভুট্টো

প্রতিনিধি

‎ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বিজয়ী হয়েছেন। ভোটের ব্যবধানে তিনি প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে আবারও সংসদে ফিরলেন।

‎জেলা রিটার্নিং কর্মকর্তার বেসরকারি ফলাফলে জানা যায়, ধানের শীষ প্রতীকে ইলেন ভুট্টো পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী এস এম নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট। ফলে ৪৩ হাজার ২৯৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।

‎নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ২১টি আসনে মোট ১২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে নারী প্রার্থী ছিলেন মাত্র দুজন। এই দুইজনের মধ্যে একমাত্র বিজয়ী ইলেন ভুট্টো।

‎রাজনৈতিক পটভূমিতে ইলেন ভুট্টো নতুন নন। তার প্রয়াত স্বামী জুলফিকার আলী ভুট্টো জাতীয় পার্টি থেকে একাধিকবার সংসদ সদস্য ছিলেন। স্বামীর মৃত্যুর পর ২০০০ সালের উপনির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি। তবে ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমুকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ বিরতির পর এবার আবারও সংসদে ফিরলেন তিনি।

‎দলীয় সূত্র বলছে, মনোনয়ন নিয়ে জেলা বিএনপির ভেতরে কিছুটা অসন্তোষ থাকলেও শেষ পর্যন্ত নেতাকর্মীদের একত্র করে মাঠে সক্রিয় প্রচারণা চালান ইলেন ভুট্টো।

‎জেলা বিএনপির সাবেক সভাপতি মস্তফা কামাল সন্টু বলেন, জনপ্রিয়তা ও জনমত জরিপের ভিত্তিতেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মনোনয়ন দেন। সব প্রতিকূলতা কাটিয়ে তিনি ভোটারদের আস্থা অর্জন করেছেন।

‎বিজয়ের পর ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, বিপুল ভোটে বিজয়ী করায় আমি ভোটারদের কাছে কৃতজ্ঞ। আমি সারাজীবন বিনয়ী থাকবো। যারা আমাকে এমপি বানিয়েছেন, সেই ভোটারদের কাছে আমি ঋণী।

তার প্রথম লক্ষ্য উন্নয়ন উল্লেখ করে ইলেন ভুট্টো বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতা বন্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!