1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বয়স্কদের জন্য ১০০০ ক্লাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে : উপদেষ্টা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বয়স্কদের জন্য ১০০০ ক্লাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে : উপদেষ্টা

প্রতিনিধি

বয়স্কদের জন্য ১০০০ ক্লাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে : উপদেষ্টা
বয়স্কদের জন্য ১০০০টি ক্লাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
শনিবার (০১ নভেম্বর) রাজধানীর খিলগাঁও পল্লীমা সংসদ কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, বয়স্ক মানুষের জন্য বিদেশি অর্থায়নে ৪০০টি ক্লাবের পাশাপাশি, আরো ৬০০টি ক্লাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে প্রবীণরা একঘেয়েমি জীবন থেকে পরিত্রাণের জন্য একে অপরের সঙ্গে গল্প করতে পারে, চা খেতে পারে।
তিনি বলেন, কল্যাণরাষ্ট্র গঠন করতে হলে প্রবীণদের অতীত অভিজ্ঞতা, জ্ঞানের আলো আর জীবনের বাস্তবতা নিয়ে নবীনদের সৃজনশীলতার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমাদের ঘরে, পরিবারে বা সমাজে যারা প্রবীণ তাদের সমস্যাগুলো আমরা বুঝবো, সমাধানের চেষ্টা করবো, তাদের পাশে থেকে আশার হাত বাড়িয়ে দেবো। কারণ নবীন ও প্রবীণ এই দুই প্রজন্ম আলাদা নয়; বরং একটিই জীবন, যার দুই অধ্যায়।
উপদেষ্টা বলেন, আজকের নবীন আগামী দিনের তারাই প্রবীণ। প্রবীণ ও নবীনদের অভিজ্ঞতা আর উদ্যম মিলেই তো গড়ে উঠবে একটি পরিপূর্ণ সমাজ তথা কল্যাণময়ী রাষ্ট্র।
উপদেষ্টা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ স্পর্শকাতর এবং কাজের পরিধি বিশাল। এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সেবামূলক কাজ করাই এ মন্ত্রণালয়ের দায়িত্ব।
উপদেষ্টা বলেন, এ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সুশাসন ফিরিয়ে আনতে অবকাঠামগত পরিবর্তন করেছি এবং আমার নিজের অংশগ্রহণের মধ্য দিয়ে সফলতায় আনতে চেষ্টা করেছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!