1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বন্ধ ঘরে দুই দিন ধরে ঝুলছিল নারীর মরদেহ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

বন্ধ ঘরে দুই দিন ধরে ঝুলছিল নারীর মরদেহ

প্রতিনিধি

বন্ধ ঘরে দুই দিন ধরে ঝুলছিল নারীর মরদেহ
নারায়ণগঞ্জের ফতুল্লায় আকতারা বেগম (৩৭) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন ধরে তার কক্ষের দরজা বন্ধ থাকায় ও কোনো সাড়া-শব্দ না পাওয়ায় সন্দেহ হলে পাশের কক্ষের ভাড়াটিয়ারা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে এনায়েতনগর এলাকার জোড়া পাকারপুলে দ্বিতীয় তলার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফতুল্লা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আকতারা বেগমের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। তিনি এনায়েতনগরের সোহেল মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। ঘরের সিলিং ফ্যানে ওড়না বেঁধে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রথমে ঘটনাটি টের পান পাশের কক্ষের ভাড়াটিয়ারা।

ভাড়াটিয়ারা জানান, গত দুই দিন ধরে আকতারা বেগমকে ঘর থেকে বের হতে দেখা যায়নি। ভেতর থেকেও কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। এতে উদ্বিগ্ন হয়ে তারা বাড়ির মালিক সোহেল মিয়াকে খবর দেন। সোহেল মিয়া দরজা-জানালা ভেতর থেকে আটকানো দেখে বিষয়টি থানায় থানায় জানান।

খবর পেয়ে এসআই রায়হান নুর ও তার দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন। পরে আকতারা বেগমের ঝুলন্ত মরদেহ নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!