1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বন্দুক নিয়ন্ত্রণে গ্রিসে কঠোর পদক্ষেপ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বন্দুক নিয়ন্ত্রণে গ্রিসে কঠোর পদক্ষেপ

প্রতিনিধি

ক্রিট দ্বীপে প্রতিদ্বন্দ্বী দুটি পরিবারের মধ্যে সংঘটিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হওয়ার পর গ্রিস দেশব্যাপী অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে।
শুক্রবার অ্যাথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দেশটির নাগরিক সুরক্ষা মন্ত্রী মিখালিস ক্রিসোকোইডিস জানান, অবৈধ অস্ত্র রাখাকে এখন থেকে অপরাধ হিসেবে গণ্য করা হবে, যা আগে একটি লঘু অপরাধ ছিল। পাশাপাশি দেশজুড়ে অস্ত্র লাইসেন্স পুনরায় পর্যালোচনা করা হবে।
গত শনিবার ক্রিটের পাহাড়ি গ্রাম ভোরিজিয়ায় সংঘর্ষে ৩৯ বছর বয়সী এক পুরুষ ও ৫৬ বছর বয়সী এক নারী নিহত হন, যারা প্রতিদ্বন্দ্বী দুই পরিবারের সদস্য ছিলেন। এই বন্দুকযুদ্ধের কয়েক ঘণ্টা আগে একটি নির্মাণাধীন বাড়িতে ডিনামাইট বিস্ফোরণ ঘটে, যা একটি পরিবারের মালিকানাধীন ছিল।
ঘটনার পর সশস্ত্র পুলিশ দ্রুত গ্রামে পৌঁছায়। নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্র চোরাচালান, গাঁজা চাষ এবং গবাদি পশু চুরির মতো অপরাধ দমনে ক্রিটে স্থায়ীভাবে অতিরিক্ত ২০০ পুলিশ মোতায়েন করা হবে।
ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে সংঘর্ষে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্র-যার মধ্যে শটগান এবং অন্তত একটি একে-৪৭ রাইফেল রয়েছে। যা এখনও উদ্ধার করা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!