1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বনানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

বনানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রতিনিধি

রাজধানী বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ে এলাকায় ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক (২৩) নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালের দিকে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। পরে রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ জানান, সকালে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন থেকে চলন্ত অবস্থায় ওই যুবক পড়ে যায়। এতে সে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে আমরা খবর পেয়ে বিকালের দিকে ওই যুবককে উদ্ধার করি। মরদেহ উদ্ধার করে রাতের দিকে ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই।

তিনি আরও জানান, আমরা ওই যুবকের এখন পর্যন্ত নাম পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!