1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বগুড়ায় ১২ হাজার ৫০০ কোটি টাকার রেল প্রকল্প, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর উন্নয়নের বড় ঘোষণা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

বগুড়ায় ১২ হাজার ৫০০ কোটি টাকার রেল প্রকল্প, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর উন্নয়নের বড় ঘোষণা

প্রতিনিধি

বগুড়ার যোগাযোগ, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে একাধিক মেগা প্রকল্পের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্প আগামী সপ্তাহে একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

শুক্রবার বগুড়া প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। ভূমি অধিগ্রহণের জন্য ইতোমধ্যে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

তিনি জানান, আগামী নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে রেলপথ নির্মাণের মূল কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বগুড়া শহরের যানজট নিরসনে ঢাকা মেট্রোরেলের আদলে উড়াল রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইও চলছে।

প্রতিমন্ত্রী আরও জানান, বগুড়ার কেন্দ্রীয় বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পূর্ণাঙ্গ নির্মাণকাজ সম্পন্ন করতে প্রায় ২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করা হবে।

শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নাম “বগুড়া বিশ্ববিদ্যালয়” করার জন্য প্রয়োজনীয় আইন সংশোধনের কাজ চলছে এবং আগামী সপ্তাহে তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

এছাড়া বগুড়া বিমানবন্দরকে আধুনিক আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করা, গাবতলীতে চার লেনের বাইপাস সড়ক নির্মাণ এবং গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো প্রশস্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

তরুণদের কর্মসংস্থান ও মাদক প্রতিরোধে বিশেষ উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে থাকা বিপুল সংখ্যক শূন্য পদ পূরণ এবং মাদকবিরোধী অভিযান জোরদার করতে সরকার কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!