1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বগুড়ায় তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

প্রতিনিধি

বগুড়া-৬ সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বগুড়া সদর উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করা হয় এবং ভোট প্রার্থনা করা হয়।

এ কর্মসূচির নেতৃত্ব দেন তারেক রহমানের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। কর্মসূচির শুরুতে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রাতুলসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত করেন।

এ সময় রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার সন্তান তারেক রহমান এই প্রথম বগুড়া-৬ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এটি এ অঞ্চলের মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয়। ইতোমধ্যে বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন।

এদিকে চলতি মাসের শেষ দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই বগুড়ায় এসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

তিনি বলেন, বগুড়াবাসী বিপুল ভোটে তারেক রহমানকে বিজয়ী করে আবারও প্রমাণ করবে বগুড়া বিএনপির শক্ত ঘাঁটি।

প্রচারণার উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খানসহ দলীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!