1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বকেয়ার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বকেয়ার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ

প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত মাসের বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। এতে ব্যস্ত এই মহাসড়কে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বরপা এলাকায় অবস্থিত বি.আর.আই ব্রাদার্স নামের একটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়কে নেমে আসেন। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শিল্প পুলিশ পরিদর্শক সেলিম বাদশা বলেন, কারখানাটির প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক গত মাসের বেতন এখনো পাননি। কর্তৃপক্ষ বৃহস্পতিবার বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় দুই শতাধিক শ্রমিক কাজ বন্ধ করে সড়ক অবরোধে অংশ নেন।তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ব্যাংক বন্ধ থাকায় বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। আগামী সোমবার সব বকেয়া পরিশোধ করা হবে বলে তারা আশ্বাস দিয়েছে। শ্রমিক, কারখানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক চলছে।

সড়ক অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান সেলিম বাদশা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!