1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফ্যামিলি কার্ড বিতরণ ও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

ফ্যামিলি কার্ড বিতরণ ও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধি

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকালে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারে গিয়ে দিনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সফরের সূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া বিকেল পৌনে ৫টায় জেলার একটি রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় বক্তব্য দেবেন তিনি। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাত সাড়ে ৮টার দিকে আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!