1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফিল্ডিংয়ে বাংলাদেশ, শরিফুলের জায়গায় ফিরলেন তাসকিন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফিল্ডিংয়ে বাংলাদেশ, শরিফুলের জায়গায় ফিরলেন তাসকিন

প্রতিনিধি

প্রথম টেস্ট জিতে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে পিছিয়ে থেকে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নামবে পাকিস্তান। এই ম্যাচ ড্র করলেই প্রথমবারের লাল বলের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে স্বাগতিকদের জয়ের বিকল্প নেই।

রাওয়ালপিন্ডিতে গতকাল সকাল থেকেই বৃষ্টি ছিল। টানা বৃষ্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। তাই বাকি চার দিনের খেলা নির্ধারিত সময়ে ৩০ মিনিট আগে শুরু হওয়ার কথা। প্রতিদিন অন্তত ৯৮ ওভার করে খেলা হবে।

আজ দ্বিতীয় দিনের খেলাও শুরু হবে নির্ধারিত সময়ে আগেই। টস হয়েছে স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে। খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ৯ টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০ টা ৪৫ মিনিটে)। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের একাদশে এসেছে এক পরিবর্তন। ম্যাচ খেলার জন্য পুরো ফিট নন শরিফুল ইসলাম। তার পরিবর্তে একাদশে ফিরেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। পাকিস্তন দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে। শাহিন আফ্রিদি ও নাসিম শাহর জায়গায় ফিরেছেন আবরার আহমেদ ও মীর হামজা।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ : আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, আবরার আহমেদ, মীর হামজা, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!