1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ফিনালিসিমার ভেন্যুতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছিল উয়েফা ও কনমেবল। কিন্তু নতুন ভেন্যু নিয়ে সন্তুষ্ট ছিল না বর্তমান বিশ্ব চ্যাস্পিয়ন আর্জেন্টিনা। শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছে ইউরোপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যকার ম্যাচটি।

আর্জেন্টিনা এবং স্পেনের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। খোদ লিওনেল মেসি এই ম্যাচ খেলতে চেয়েছিলেন। যদিও আর্জেন্টিনার দিকেই অভিযোগের আঙুল উঠছে।

এই ম্যাচে মুখোমুখি হতে পারতেন মেসি এবং লামিনে ইয়ামাল। কাতারের লুসাইল স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ হওয়ার কথা ছিল ম্যাচ। তবে আমেরিকা-ইজরায়েল বনাম ইরান যুদ্ধের জেরে পশ্চিম এশিয়ার বেশিরভাগ দেশেই এখন অশান্ত পরিস্থিতি। তাই এই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, কাতারের আয়োজক কমিটির সঙ্গে আলোচনার পর ঠিক হয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ আয়োজন করা মুশকিল। তাই ম্যাচটি বাতিল করতে হচ্ছে।

জল্পনা ছড়িয়েছিল যে, মেসির আপত্তিতেই নাকি ম্যাচটি বাতিল হয়েছে। তবে লাতিন আমেরিকার সংবাদমাধ্যমে ব্যাপারটি উড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, মেসি নিজেই এই ম্যাচটি খেলতে প্রচণ্ড আগ্রহী ছিলেন। বিশ্বকাপের আগে সঠিক মানের প্রস্তুতি এবং নিজের ৪৯তম ট্রফি জয়ের লক্ষ্য ছিল তাঁর। ম্যাচটি বাতিল হওয়ায় অখুশি তিনি।

উয়েফা দায় ঠেলেছে আর্জেন্টিনার দিকেই। তাদের দাবি, দু’টি বিকল্প প্রস্তাব দেওয়া হলেও আর্জেন্টিনা ফুটবল সংস্থা মানতে চায়নি। উয়েফার প্রস্তাব ছিল, মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ম্যাচটি হবে, যেখানে দুই দেশেরই ৫০ শতাংশ করে দর্শক থাকবেন। কিন্তু আর্জেন্টিনা রাজি হয়নি।

দ্বিতীয় প্রস্তাব ছিল দুই পর্বে ‘ফিনালিসিমা’ আয়োজন করার। প্রথমটি হতো ২৭ মার্চ বার্নাব্যুতে। দ্বিতীয়টি হতো ২০২৮-এর ইউরো এবং কোপা আমেরিকার আগে কোনও একটি আন্তর্জাতিক উইন্ডোতে। সেটিও খারিজ করে দিয়েছে আর্জেন্টিনা। এমনকি নিরপেক্ষ কেন্দ্রে খেলার প্রস্তাব দেওয়া হলেও আর্জেন্টিনা রাজি হয়নি। আর্জেন্টিনা চেয়েছিল বিশ্বকাপের পর ম্যাচটি খেলতে। কিন্তু স্পেনের সূচি ঠাসা থাকায় তা সম্ভব হয়নি। আর্জেন্টিনা এ-ও চেয়েছিল, ম্যাচটি ৩১ মার্চ খেলতে। তাতে রাজি হয়নি উয়েফা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!