1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফরিদপুরের স্কুলছাত্র হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফরিদপুরের স্কুলছাত্র হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিনিধি

ফরিদপুরের আলোচিত স্কুলছাত্র আলাউদ্দিন মাতুব্বর ওরফে অন্তর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে র‍্যাব ১০, সিপিসি ৩, ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আজিজুল শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদী গ্রামের দুলাল শেখের ছেলে।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ জানায়, ২০১৮ সালের ৭ জুন ফরিদপুরের নগরকান্দার মানিকদী পাগলপাড়া এলাকার গ্রিস প্রবাসী আবুল হোসেন মাতুব্বরের ছেলে আলাউদ্দিন ওরফে অন্তর (অষ্টম শ্রেণির ছাত্র) মসজিদে তারাবির নামাজে যাচ্ছিল। এ সময় পথে তাকে অপহরণ করা হয়। পরে অন্তরকে জীবিত অবস্থায় ফেরত দিতে তার মা-বাবার কাছে মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরে বিকাশের মাধ্যমে কিছু টাকাও দেন অন্তরের মা। তারপরও তারা অন্তরকে শ্বাসরোধ করে হত্যা করে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অন্তরের মা জান্নাতি বেগম নগরকান্দা থানায় অভিযোগ দিলে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েও উদ্ধার করতে পারেনি অন্তরকে।

র‍্যাব আরও জানায়, অপহরণের ২১ দিন পর ওই এলাকার একটি খাল থেকে অন্তরের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অন্তরের মা জান্নাতি বেগম নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর গত ২০১৮ সালের ১৫ অক্টোবর নগরকান্দা থানার এসআই নিখিল চন্দ্র অধিকারী মামলার চার্জশিট আদালতে দাখিল করেন। সাক্ষ্য ও শুনানি শেষে দীর্ঘ প্রায় ছয় বছর পর আদালত এবছরের ২৭ মার্চ মামলার রায় ঘোষণা করেন। রায়ে তিনজনের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ের সময় ছয়জনের মধ্যে পাঁচ জন আদালতে উপস্থিত থাকলেও আজিজুল শেখ পলাতক ছিলেন। অতঃপর র‍্যাব-১০ গত শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে পলাতক আসামি আজিজুল শেখকে ফরিদপুরের ভাঙ্গার টোলপ্লাজা এলাকা থেকে গ্রেপ্তার করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!