1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রেম করে বিয়ে, হাসপাতালের পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রেম করে বিয়ে, হাসপাতালের পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অনন্যা ইসলাম যুথি নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয়রা ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনরা হাসপাতাল প্রাঙ্গণে অবস্থিত পুকুরে মরদেহ দেখতে পান। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

নিহত অনন্যা ইসলাম যুথি (৩০) কুষ্টিয়া শহরের পেয়ারা তলা এলাকার মৃত নুরুল ইসলাম বাচ্চুর মেয়ে। চার বছর আগে কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকার নাহিদের সঙ্গে প্রেম করে বিয়ে করেন তিনি।

নিহত যুথির মা জহুরা খাতুন বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। যুথিকে মাঝেমধ্যেই মারধর করতো তার স্বামী নাহিদ। সে মাদকাসক্ত ও মাদক কারবারি। নাহিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যুথির সঙ্গে ১০ দিন আগে মোবাইলে কথা হয়েছে। দুই মাস আগে তাদের আড়াই বছর বয়সী কন্যা নন্দিতা হারিয়ে গেছে। সে এখনো নিখোঁজ রয়েছে। আমার মেয়েকে হত্যা করেছে নাহিদ। তার ফাঁসি চাই এবং নিখোঁজ কন্যা শিশুর সন্ধান চাই।

এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করলেও অভিযুক্ত নাহিদ ও তার পরিবারের সদস্যদের পাওয়া যায়নি। কু‌ষ্টিয়া জেনারেল হাসপাতালের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সকাল ৯টার দিকে হাসপাতালের পুকুরে এক নারীর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে ৯টা ৪৫মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠিয়েছে৷ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, হাসপাতালের পুকুর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!