1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রান্তিক শিক্ষার্থীদের মেধা বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রান্তিক শিক্ষার্থীদের মেধা বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

প্রতিনিধি
DinajpurTV |

দেশের অনগ্রসর ও প্রান্তিক অঞ্চলে শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ধনী-দরিদ্র নির্বিশেষে সবার দোরগোড়ায় মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে পারলে দেশের প্রকৃত মেধাবীদের খুঁজে বের করা এবং তাদের বিকাশের সুযোগ তৈরি করা সম্ভব হবে।

রোববার রাজধানীর বিএএফ শাহীন কলেজ মিলনায়তনে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন শোকেসিং’ প্রতিযোগিতার ঢাকা জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় পরিচালিত হয়।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের বহু শিক্ষা প্রতিষ্ঠান এখনও অবকাঠামোগত সংকট, বন্যা এবং দীর্ঘদিনের অবহেলার শিকার। তবুও সেসব এলাকার শিক্ষার্থীরা প্রতিকূল পরিবেশকে জয় করে শিক্ষা গ্রহণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি পিরোজপুর, কুড়িগ্রাম, ঝালকাঠি, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ ও দিনাজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদাহরণ তুলে ধরে বলেন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এসব এলাকার শিক্ষার্থীরাই ভবিষ্যতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

তিনি আরও বলেন, অনেক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ হলেও শিক্ষার্থী ও শিক্ষকরা শিক্ষা কার্যক্রম থেকে পিছিয়ে যাননি। বরং নানা সীমাবদ্ধতার মধ্যেও তারা নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো মেধাবী ব্যক্তিত্ব গড়ে উঠতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয়ের দেয়ালে লেখা একটি বাণী তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে— “মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, না হলে সে শিখবে।” এমন মূল্যবোধনির্ভর বার্তা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও ইতিবাচক চিন্তায় উদ্বুদ্ধ করে বলেও মন্তব্য করেন তিনি।

শিক্ষাকে আরও আনন্দময় ও কার্যকর করার আহ্বান জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের দলগত কাজ, সৃজনশীলতা, নৈতিক শিক্ষা এবং ব্যক্তিগত দক্ষতা বিকাশে গুরুত্ব দিতে হবে। এতে তারা কেবল পরীক্ষায় ভালো ফলই করবে না, বরং দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবেও গড়ে উঠবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন এবং মাহদী আমিন

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। দ্বিতীয় স্থান লাভ করে রাজউক উত্তরা মডেল কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে হলি ক্রস কলেজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!