1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রাথমিকে বার্ষিক পরীক্ষায় ৪ স্তরে মূল্যায়ন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রাথমিকে বার্ষিক পরীক্ষায় ৪ স্তরে মূল্যায়ন

প্রতিনিধি

নতুন কারিকুলাম বাতিলের পর ২০১২ সালের সিলেবাস পুনরায় ফিরেছে। ফলে আগের মতো স্কুলে বার্ষিক পরীক্ষা হবে। সেই পরীক্ষা মূল্যায়নের চারটি স্তর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩৯ নম্বর পর্যন্ত ‘সহায়তা প্রয়োজন’ স্তর; ৪০ থেকে ৫৯ পর্যন্ত সন্তোষজনক; ৬০ থেকে ৭৯ পর্যন্ত উত্তম এবং ৮০ থেকে ১০০ নম্বর পর্যন্ত অতি উত্তম স্তর। এছাড়াও ২০২৬ সাল থেকে ফিরছে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগের নিয়মে ফিরছে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা। ২০২৬ সাল থেকে বৃত্তি পরীক্ষা আবার শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে চলতি বছর থেকেই বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। ২ ডিসেম্বর থেকে এ পরীক্ষা নিতে প্রস্তুত স্কুলগুলো। বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের মূল্যায়ন হবে ৪ স্তরে। এদিকে ২০২৬ সালের জন্য প্রাথমিকের শিক্ষাক্রমে পরিবর্তন আনার কাজ শিগগিরই শুরু হবে।

গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছর প্রাথমিক পর্যায়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়। তবে, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর, এই শিক্ষাক্রম বাতিল করে দেওয়া হয়।

জানা গেছে, এ অবস্থায় শ্রেণিভিত্তিক মূল্যায়নের পাশাপাশি বার্ষিক পরীক্ষাও হবে। ফলাফলে থাকবে ৪টি স্তর। এর মধ্যে ৩৯ নম্বর পর্যন্ত ‘সহায়তা প্রয়োজন’ স্তর; ৪০ থেকে ৫৯ পর্যন্ত সন্তোষজনক; ৬০ থেকে ৭৯ পর্যন্ত উত্তম এবং ৮০ থেকে ১০০ নম্বর পর্যন্ত অতি উত্তম স্তর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে আমরা ২০১০ এবং ১১ এর জাতীয় শিক্ষা কার্যক্রমে ফিরে যাচ্ছি, সে জন্য এটির সাথে মিল রেখে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের প্রাথমিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বছর আমরা এটি কার্যকর করব না, কারণ আমাদের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাণ্ডুলিপি আরও পরিমার্জন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!