1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রাক্তনকেই ফের মন দিলেন সুস্মিতা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

প্রাক্তনকেই ফের মন দিলেন সুস্মিতা

প্রতিনিধি

বড়সড় বিপদের হাত থেকে সবে রক্ষা পেয়েছেন সুস্মিতা সেন। দিন কয়েক আগে হার্ট অ্যাটাক হয় তাঁর। তার পর হয়েছে অ্যাঞ্জিয়োপ্লাস্টি, বসেছে স্টেন্ট। বুধবার ফের ডাক্তার দেখাতে হাসপাতালে যান সুস্মিতা। সেই যাত্রায় তারকার সঙ্গী অন্য কেউ নন, ছিলেন প্রাক্তন প্রেমিক রোহমান শল। তবে প্রাক্তনের সঙ্গে থাকা সত্ত্বেও কোনও লুকোচুরি নেই সুস্মিতার শরীরী ভাষায়। হাসপাতালের পথে আলোকচিত্রীদের দেখে হাতও নাড়ালেন অভিনেত্রী।

প্রায় এক সপ্তাহ আগেই ঘটে গিয়েছে দুর্ঘটনা। হার্ট অ্যাটাকের খবর মিলেছে তার দিন দুয়েক পরে। সমাজমাধ্যমে নিজের হৃদ্‌রোগ ও অস্ত্রোপচারের খবর নিজেই ভাগ করে নেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী। তার দিন দুয়েক পরে নিজের স্বাস্থ্যের খবরাখবরও দেন সুস্মিতা। সমাজমাধ্যমের পাতায় পোস্ট করা একটি ভিডিয়োয় সুস্মিতা বলেন, ‘‘আমি বেশ বড়সড় হার্ট অ্যাটাকের হাত থেকে রক্ষা পেয়েছি। মূল ধমনীতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। সুস্থ করে তোলার জন্য চিকিৎসকদের কাছে আমি কৃতজ্ঞ।’’ এত বড় বিপদের মুখ থেকে ফিরেছেন। মৃত্যুকে এত কাছ থেকে দেখেছেন তিনি। তবে এই অভিজ্ঞতা তাঁকে ডরাতে পারেনি। ইনস্টাগ্রামের ভিডিয়োয় হাসিমুখে জানান পর্দার ‘আরিয়া’। সঙ্গে অভিনেত্রী এও বলেন, ‘‘কার্ডিয়োলজিস্ট আমাকে বলেছেন, আমার হৃদয় নাকি সত্যিই বেশ বড়!’’ সেই হৃদয়কে আনন্দে ও সাহসে ভরিয়ে রাখতে চান তিনি। তাই কি অস্ত্রোপচারের পরে চেকআপের জন্য হাসপাতালে যাওয়ার পথে তাঁর সঙ্গী প্রাক্তন প্রেমিক? কৌতূহলী অনুরাগীরা।

রোহমানের সঙ্গে সুস্মিতা সেনের তিন বছরের প্রেমের সম্পর্কের ইতি হয় বছর খানেক আগে। ২০২১ সালের ডিসেম্বর মাসে সমাজমাধ্যমের পাতায় রোহমানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুস্মিতা। তার পরেও অবশ্য একাধিক বার রোহমনের সঙ্গে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রীকে। ললিত মোদী-সহ একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। তবে আজও সুস্মিতার দুঃসময়ের সঙ্গী সেই রোহমানই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!