1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রস্তাবিত বাজেট নারী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : সরকারি দল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রস্তাবিত বাজেট নারী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : সরকারি দল

প্রতিনিধি

আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেছেন, প্রস্তাবিত বাজেট নারীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ দেশের অর্থনৈতিক উন্নয়ন মূলত নারীর ক্ষমতায়নের উপর নির্ভর করে।
জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ছাড়া অন্য কোনো সরকার নারী জনগোষ্ঠীর উন্নয়নে ইতিবাচক ভূমিকা নেয়নি।
চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার মধ্যে ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট  ঘোষণা করেছেন।
আলোচনাং অংশ নিয়ে সরকারি দলের সদস্য সেলিমা আহমেদ বলেন, প্রস্তাবিত বাজেটে নারী উন্নয়নের জন্য ২ লাখ ৬১ হাজার ৭৮৭ কোটি টাকা জেন্ডার বাজেট বরাদ্দ রাখা হয়েছে যা গত বছরের বরাদ্দকৃত বাজেটের তুলনায় ৩২ হাজার ১১০ কোটি টাকা বেশি। প্রস্তাবিত বাজেট ব্যয় মোট বাজেটের ৩৪.৩৭ শতাংশ এবং এটি নারী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমনকি সরকার কর্মজীবী মহিলাদের জন্য সুযোগ-সুবিধা বাড়াবে যা নারীর ক্ষমতায়নের আরও উন্নয়নে সহায়তা করবে।
সরকারি দলের সদস্য আবদুস সোবহান মিয়া বলেন, রূপকল্প-২০২১ বাস্তবায়নের পর প্রস্তাবিত বাজেটের দর্শন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়।
প্রস্তাবিত বাজেটকে স্মার্ট বাজেট আখ্যা দিয়ে সরকারি দলের সদস্য তামান্না নুসরাত বুবলী বলেন, সর্বশেষ বাজেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবে।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য লুৎফুন নেছা খান বলেন, প্রস্তাবিত বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু বর্তমান মূল্যস্ফীতির ক্রমবর্ধমান হার কীভাবে রোধ করা যায় তার কোনো উপায় নেই।
আলোচনায় আরও অংশ নেন- সরকারি দলের মোস্তাফিজুর রহমান, এবি তাজুল ইসলাম, শফিকুর রহমান, বেনজীর আহমেদ, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, নার্গিস রহমান, সুলতানা নাদিরা, ফেরদৌসী ইসলাম। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!