1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রবাসী ভোটারদের জন্য ইসি’র সতর্কবার্তা: ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠানোর আহ্বান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রবাসী ভোটারদের জন্য ইসি’র সতর্কবার্তা: ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠানোর আহ্বান

প্রতিনিধি

নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি সতর্কবার্তা জারি করেছে। কমিশন জানিয়েছে, আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রবাসী ভোটাররা তাদের পোস্টাল ব্যালট পূরণ করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাবেন

ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বুধবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রবাসী ভোটারদের দেওয়া ভোট যেন সঠিক সময়ে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, যদি ব্যালট নির্ধারিত সময়ের মধ্যে না পাঠানো হয়, তাহলে তা ভোট গণনায় অন্তর্ভুক্ত নাও হতে পারে। এজন্য প্রবাসী ভোটারদের সুবিধার্থে এবং ভোট গণনার প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে ইসি অনুরোধ করেছে, যেন সকল ভোটার ২৫ জানুয়ারির মধ্যে ভোট প্রদান সম্পন্ন করে ব্যালট ডাকযোগে পাঠান

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রবাসী ভোটারদের এই সময়সীমা কঠোরভাবে মেনে চলা জরুরি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!