1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে

অনলাইন ডেস্ক :

পর্যায়জেলায় দুস্থ শীতার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চলতি শীত মৌসুমে ৩ কিস্তিতে ৩২ হাজার ৬৫০ টি কম্বল পাওয়া গেছে। এছাড়া ত্রাণ ও দুূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রেরিত ৭ হাজার ৫শত কম্বলও শীতার্তদের মধ্যে বিতরণ কাজ চলছে। এ নিয়ে এ জেলায় সর্বমোট ৪০ হাজার ১৫০ টি কম্বল এসেছে।

জেলার ৭ উপজেলার ৫৩টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার শীতার্তদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পিরোজপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ জানান, নীতিমালা অনুযায়ী সংসদ সদস্যবৃন্দ এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের মাধ্যমে এসকল কম্বল বিতরণ করা হচ্ছে।

প্রকৃত দুস্থ ও শীতার্তরা যাতে সঠিকভাবে শীতবস্ত্র পায় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। পিরোজপুর সদর উপজেলায় ৪ হাজার ৯২০ টি, নাজিরপুরে ৫ হাজার ৮৭০ টি, ইন্দুরকানীতে ৩ হাজার ৭৮০ টি, কাউখালীতে ৩ হাজার ৭৮০ টি, নেছারাবাদে ৬ হাজার ১৮১টি, ভান্ডারিয়ায় ৫ হাজার ৩৩২টি এবং মঠবাড়িয়ায় ৬ হাজার ৬৫২টি কম্বল বরাদ্দ করা হয়েছে। এছাড়া জেলার ৪টি পৌরসভা পিরোজপুর, স্বরূপকাঠী, ভান্ডারিয়া ও মঠবাড়িয়ার প্রত্যেকটি পৌরসভার অনুকূলে ৯০৮টি করে কম্বল বরাদ্দ দেয়া হয়।

পিরোজপুরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের একটি সূত্র জানায় ইতোমধ্যেই ৯৫ শতাংশ কম্বল বিতরণ শেষ হয়েছে। পিরোজপুর পৌর এলাকার শহরতলীর রায়েরকাঠী গ্রামের সত্তোরর্ধ ইসহাক মিয়া জানান এবারের এ প্রচন্ড শীতে কম্বল পেয়ে তিনি খুবই উপকৃত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!