1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি’র নেতা চাঁদ দু’দিনের রিমান্ডে - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি’র নেতা চাঁদ দু’দিনের রিমান্ডে

প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট হাসিবুল হক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
আজ সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর চকবাজার থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদ তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এরআগে গত ২৫ মে রাজধানীর চকবাজার থানায় এ মামলা করেন আশিকুর রহমান অনু নামে এক ছাত্রলীগ নেতা। এরপর গত ২৮ মে চকবাজার থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন পরিদর্শক জাকির হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন।
গত ১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে এক বক্তৃতায় আবু সাঈদ চাঁদ বলেন, আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এ ঘটনার পর ২৫ মে রাজশাহী পুলিশ চাঁদকে গ্রেফতার করে। এরপর এ মামলায় তাকে দু’দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!