1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

প্রতিনিধি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৮ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কেন্দ্রীয় কার্যালয়ে যাত্রা।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার পর নিজে উপস্থিত নেতা-কর্মীদের এই তথ্য জানান তারেক রহমান।

আলোচনা সভা শেষে যখন তিনি মঞ্চ ছেড়ে নামছিলেন, তখন উপস্থিত নেতা-কর্মীরা স্লোগানে মিলনায়তন মুখরিত করেন। এসময় হাস্যোজ্জ্বল কণ্ঠে তিনি বলেন, “আগামীকাল নয়াপল্টন অফিসে যাব আমি। আমি তোমাদের দেখতে চাই।”

নেত্রীত্ব ও দলের অভ্যন্তরীণ সমন্বয়ের প্রতীক হিসেবে তার এই পদক্ষেপকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, এই সফর দলের নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের পাশাপাশি আগামী কার্যক্রম ও নীতি নির্ধারণে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!