1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

প্রতিনিধি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান–কে আনুষ্ঠানিকভাবে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সফরের সম্ভাব্য সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীকে এই আমন্ত্রণ জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আনুষ্ঠানিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় শি জিনপিং–এর পক্ষ থেকেও শুভেচ্ছা বিনিময় করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশচীন–এর সম্পর্ক ঐতিহাসিক, যার সূচনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান–এর আমলে। বর্তমানে চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার উপায় এবং চলমান সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিএনপির দুই-তৃতীয়াংশ ম্যান্ডেটকে চীন সম্মান জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!