1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে মন্তব্য: নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে মন্তব্য: নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

প্রতিনিধি

নাসীরুদ্দীন পাটওয়ারী-কে প্রধানমন্ত্রী ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশটি পাঠিয়েছেন দুদকের পিপি ও ময়মনসিংহ জজ কোর্ট-এর আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান। শনিবার বিষয়টি নিশ্চিত করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দেশের বহু মানুষের অনুভূতিতে আঘাত করেছে। নোটিশ প্রদানকারী নিজেও এ ঘটনায় মর্মাহত হয়েছেন বলে এতে উল্লেখ করা হয়।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানতে চান, কেন নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না। এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা হিসেবে নোটিশে উল্লেখ করা হয়েছে—অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান, জজ কোর্ট, ময়মনসিংহ, জুবেদ আলী ভবন, কক্ষ নম্বর-৮৫, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!