1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল

অনলাইন ডেস্ক :

এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি মেয়েরা। সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১০ বছর পর আবারও ঢাকার মাঠে দেখা যাবে অ্যালিসা হিলিদের। ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটির সময়সূচি ঘোষণা করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৭ এপ্রিল ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়ার মেয়েরা।২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২১ মার্চ। এ ছাড়া তিন ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩১ মার্চ। সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে। দেশের ক্রিকেটে এখন বিপিএল উত্তাপ। এরইমাঝে উত্তাপ পাওয়া যাচ্ছে নতুন সূচির। বাংলাদেশ জাতীয় দল প্রস্তুত হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য।

টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই লঙ্কানদের বিপক্ষে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল। পুরুষ ক্রিকেটে ঠাসা সূচির মধ্যে নারী ক্রিকেটেও আছে বড় ব্যস্ততা। এদিকে, বাংলাদেশের বিপক্ষে দলও চূড়ান্ত করে ফেলেছে অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়েই আসছে ক্রিকেটের পরাশক্তিরা। অ্যালিসা হিলির নেতৃত্বে দলে আছেন তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, এলিস পেরিদের সবাই। ঘোষিত দল দেখেই অনুমেয়, টাইগ্রেসদের জন্য নিশ্চিতভাবেই চ্যালেঞ্জিং এক সিরিজ হতে চলেছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

তারিখ ম্যাচ সময় ভেন্যু

২১ মার্চ ১ম ওয়ানডে সকাল সাড়ে ৯টা মিরপুর
২৪ মার্চ ২য় ওয়ানডে সকাল সাড়ে ৯টা মিরপুর
২৭ মার্চ ৩য় ওয়ানডে সকাল সাড়ে ৯টা মিরপুর

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

তারিখ ম্যাচ সময় ভেন্যু

৩১ মার্চ ১ম টি-টোয়েন্টি বেলা ১২টা মিরপুর
০২ এপ্রিল ২য় টি-টোয়েন্টি বেলা ১২টা মিরপুর
০৪ এপ্রিল ৩য় টি-টোয়েন্টি বেলা ১২টা মিরপুর

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!