1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি এক উইকেট - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

প্রথম সেশনে বাংলাদেশের প্রাপ্তি এক উইকেট

প্রতিনিধি

নতুন বলে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের উদ্বোধনী জুটিকে উইকেটে দাঁড়াতেই দেয়নি টাইগাররা! তবে সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে এসেছে স্বাগতিকরা। তৃতীয় উইকেটে শান মাসুদ আর সায়িম আইয়ুবের অপরাজিত জুটিতে দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে পাকিস্তান।

দীর্ঘ দিন ধরে কাঁধের চোটে ভুগছিলেন তাসকিন আহমেদ। ছিলেন না এই সিরিজের প্রথম টেস্টেও। তবে একাদশে ফিরেই দুর্দান্ত শুরু করেন এই ডানহাতি পেসার। ফেরার ম্যাচে ইনিংসের প্রথম ওভার করতে এসেই উইকেটের দেখা পেয়েছেন তাসকিন।

প্রথম ওভারের শেষ বলটি গুড লেংথে করেছিলেন তাসকিন। সেখানে সমানের পায়ে ভর করে ডিফেন্স করতে যান আবদুল্লাহ শফিক, দুর্দান্ত সুইংয়ে লাইন মিস করেন এই ওপেনার। তার ব্যাট আর প্যাডের ফাঁক গলে বল আঘাত হানে অফ স্টাম্প। ডাক খেয়ে শফিক ফেরায় রানের খাতা খুলার আগেই উইকেট হারায় পাকিস্তান।

তবে এরপর স্বাগতিকদের জন্য ঢাল হয়ে দাঁড়ান শান মাসুদ। পাকিস্তান অধিনায়কের কাউন্টার অ্যাটাকে আধিপত্য হারায় টাইগাররা। উইকেটে এসেই দ্রুত গতিতে রান তুলে বোলারদের চাপে রাখেন মাসুদ। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন সায়িম। তরুণ এই ওপেনার দেখে-শুনে খেলছেন।

মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ২৫ ওভার খেলা হয়েছে। এক উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করেছে ৯৯ রান। মাসুদ অপরাজিত আছেন ৫৩ রানে। অপর অপরাজিত ব্যাটার সায়িমের সংগ্রহ ৪৩ রান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!