1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রথম সেশনে উইকেটশূন্য বাংলাদেশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

প্রথম সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

প্রতিনিধি

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। ম্যাচে ফিরতে হলে আজ সকালে অলৌকিক কিছু করতে হতো টাইগারদের। কিন্তু নূন্যতম সম্ভাবনাটুকুও জাগাতে পারলেন না বাংলাদেশি বোলাররা। তৃতীয় দিনের প্রথম সেশনে কোনো উইকেটই নিতে পারেনি বাংলাদেশ।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছে ভারত। ৮৬ রান নিয়ে উইকেটে আছেন শুবমান গিল। অপর অপরাজিত ব্যাটার ঋষভ পান্তের সংগ্রহ ৮২ রান। এখনও ৭ উইকেট হাতে নিয়ে ভারতের লিড ৪৭২ রানের।

৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। শুভমান গিল এবং ঋষভ পান্ত দুজন সকাল থেকেই আগ্রাসী ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকেন। দিন শুরুর আধা ঘণ্টার মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নেন গিল। মেহেদী হাসান মিরাজের একই ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার।

এরপর হাফ সেঞ্চুরি পূরণ করেন পান্তও। ৮৮ বলে মাইলফলক ছুঁয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। দুই ব্যাটারই আক্রমণাত্মক খেলে সেঞ্চুরির পথে এগোচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!