1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রতিনিধি

প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত হোসেন ওই গ্রামের আব্দুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নয়ানগর গ্রামের বাসিন্দা শাহিন রাঢ়ির দুই ছেলে তারেক ও রিয়াদের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে দুই ভাইয়ের মধ্যে পুনরায় তীব্র ঝগড়া শুরু হলে তা থামাতে প্রতিবেশী জান্নাত হোসেন ঘটনাস্থলে যান। এ সময় উভয়ের হাতেই ধারালো বগি দা ছিল। ঝগড়ার একপর্যায়ে রিয়াদ তার ভাই তারেককে লক্ষ্য করে দা দিয়ে কোপ দিতে গেলে তা জান্নাত হোসেনের শরীরে লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জান্নাতকে উদ্ধার করে গজারিয়ায় হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি জানান, বেলা ১১টার দিকে জান্নাত হোসেনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত জান্নাত হোসেনের ভাগ্নি সুমাইয়া আক্তার বলেন, অভিযুক্ত দুই ভাই নেশাগ্রস্ত ছিলেন এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা ইচ্ছাকৃতভাবে তার মামাকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, আমি ঘটনাস্থলে আছি। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!