1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পোস্টাল ভোটিংয়ে আরও ১৫ দিন সময় দিচ্ছে ইসি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পোস্টাল ভোটিংয়ে আরও ১৫ দিন সময় দিচ্ছে ইসি

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একইদিন অনুষ্ঠেয় গণভোটে প্রবাসীদের ভোটদানের সুযোগ বাড়ালো নির্বাচন কমিশন (ইসি)। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীদের নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে, যেখানে ইতোমধ্যে প্রায় দুই লাখ প্রবাসী তাদের নাম নিবন্ধন করেছেন। একইসঙ্গে, নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে দেশের অভ্যন্তরে থাকা তিন শ্রেণির নাগরিক– নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত মোট ১৫ দিনের জন্য অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।

শনিবার (৬ ডিসেম্বর) ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেন তিনি। ইসি সচিব আখতার আহমেদ গত সোমবার জানান, প্রবাসীরা ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করার সুযোগ পাবেন। আর দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি পোস্টাল ভোটিংয়ের নিবন্ধনের জন্য ১৫ দিন সময় পাবেন।

গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়। পরদিন থেকে ধারাবাহিকভাবে বৈশ্বিক অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়। পরে রাজনৈতিক দল ও প্রবাসীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ‘প্রবাসীদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। শনিবার বেলা ১টা পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়ে নিবন্ধন সেরেছেন। নিবন্ধিতদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার পুরুষ, ১৯ হাজারেরও বেশি রয়েছে নারী।

সবচেয়ে বেশি নিবন্ধন করেছে– সৌদি আরব থেকে ৩৮ হাজারেরও বেশি। এরপর যুক্তরাষ্ট্র ১৯ হাজারেরও বেশি, সিঙ্গাপুর ১১ হাজারেরও বেশি, মালয়েশিয়া প্রায় ১১ হাজার, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে ১০ হাজারেরও বেশি নিবন্ধন করা হয়েছে। (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, পোস্টাল ব্যালট পেতে হলে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিতে হবে, প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা দিতে হবে। নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বরের (শনিবার) মধ্যে সংশোধনের জন্য মোবাইল অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করার অনুরোধ করেন তিনি। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া ছাড়া পোস্টাল ব্যালট পেপার ভোটারদের নিকট পাঠানো সম্ভব হবে না বলে জানান প্রকল্পের টিম লিডার।

যেভাবে ভোট দেবেন–

১. পোস্টার ভোট বিডি অ্যাপ ব্যবহার করে ভোটদানের সময় মোবাইলে ভিপিএন ব্যবহার করা যাবে না।

২. লাইভলিনেস চেক, ফেসিয়াল রিকগনিশনের সময় মাস্ক, টুপি পরবেন না, নির্ধারিত পদ্ধতিতে ছবি তুলতে হবে।

৩. একাধিক প্রতীকে টিকচিহ্ন দেবেন না ভোট দিতে;

৪. এক দেশে অবস্থান করে অন্য দেশের নামে রেজিস্ট্রেশনের চেষ্টা করলে ডিভাইস ব্লক হয়ে যাবে।

৫. প্রবাসে রেজিস্ট্রেশন করলে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার সুযোগ নেই।

৬. ঘোষণাপত্র সঠিকভাবে পূরণ করতে হবে।

৭. একটি মোবাইল নম্বরে তিনবারের বেশি ওটিপি পাঠানো হবে না;

৮. ভোট দেওয়ার সময় এক ব্যক্তি একটি মোবাইল দিয়ে শুধু একবার আবেদন করতে পারবেন।

ফেব্রুয়ারিরর দ্বিতীয়ার্ধে সংসদ নির্বাচন ও গণভোট হবে একই দিনে। এর লক্ষ্যে ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!