1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পোস্টাল ভোট : সরকারি কর্মচারীদের রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করতে চিঠি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পোস্টাল ভোট : সরকারি কর্মচারীদের রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করতে চিঠি

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সরকারি কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করতে মন্ত্রণালয়গুলোকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশন থেকে সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও সব মন্ত্রণালয়-বিভাগের সচিবকে চিঠি দিয়ে এ অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬ এ প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নিবাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীরা, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

এতে বলা হয়েছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য এসব ভোটারদের ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন ব্যতীত কোনো সরকারি কর্মকর্তা/কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকা কোনো কর্মকর্তা/কর্মচারী পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না।

চিঠিতে আরও বলা হয়, এ অবস্থায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬-এ মন্ত্রণালয়/বিভাগ ও এর আওতাধীন সব সংস্থা/অধিদপ্তর/পরিদপ্তর এ কর্মরত কর্মকর্তা/কর্মচারী (iBAS++ সিস্টেম এর মাধ্যমে বেতনভোগী কর্মকর্তা/কর্মচারীরা) এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদের আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটদানের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার বিষয়ে উদ্বুদ্ধ করতে অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!