1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পোস্টাল ব্যালটে ভোট : ৩ লাখের বেশি ব্যালট রিটার্নিং কর্মকর্তার হাতে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পোস্টাল ব্যালটে ভোট : ৩ লাখের বেশি ব্যালট রিটার্নিং কর্মকর্তার হাতে

প্রতিনিধি

আসন্ন নির্বাচনে প্রবাসে অবস্থানরত এবং দেশের অভ্যন্তরে ডাকযোগে ভোটদানে আগ্রহী ভোটারদের কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত এই কার্যক্রমে আজ (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা পর্যন্ত ইসির তথ্যে দেখা গেছে, ইতোমধ্যে ৩ লাখেরও বেশি প্রবাসীর ভোট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছেছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্যের ভিত্তিতে দুই ক্যাটাগরির ভোটদান কার্যক্রমের সর্বশেষ চিত্র হচ্ছে; প্রবাসী ভোটারদের ভোটদান পরিস্থিতি
প্রবাসীদের জন্য নির্ধারিত পোস্টাল ব্যালট কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক। নির্ধারিত দেশগুলোতে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৪৫০ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন ভোটার ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেছেন। নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন ভোটার ব্যালট জমা দিয়েছেন। দেশে ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। এছাড়া, ৩ লাখ ১৮ হাজার ১২৫টি ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।

অন্যদিকে, দেশের অভ্যন্তরে যারা ডাকযোগে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন (Internal Certified Postal Voters), তাদের কার্যক্রমও সমান্তরালে চলছে। বিডি পোস্ট (BD Post) থেকে ভোটারদের নিকট ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট পাঠানো হয়েছে। ৪ লাখ ৪৩ হাজার ৫৪২ জন ভোটার সফলভাবে ব্যালট হাতে পেয়েছেন। ৩ লাখ ৮৮ হাজার ৮৯৮ জন ভোটার ভোট দিয়ে তাদের নাগরিক দায়িত্ব পালন করেছেন। ভোটাররা ৩ লাখ ৪৪ হাজার ৮২৬টি ব্যালট ডাকবাক্সে জমা দিয়েছেন। এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৭৭টি ব্যালট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!