1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পেনাল্টি মিস করে কাঁদলেন রোনালদো - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

পেনাল্টি মিস করে কাঁদলেন রোনালদো

প্রতিনিধি

অতিরিক্ত সময়ের খেলায় পেনাল্টি পেয়েছিল পর্তুগাল। সর্বশেষ ১৩ পেনাল্টিতেই গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো আজ স্লোভেনিয়া গোলকিপার ইয়ান ওবলাককে ফাঁকি দিতে পারেননি। এমন গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করে নিজেই যেন বিশ্বাস করতে পারছিলেন না রোনালদো।

পেনাল্টি মিস করে দু হাত দিয়ে মুখ ঢেকে শিশুর মতো কেঁদেছেন রোনালদো। সতীর্থরা তখন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। অতিরিক্ত সময়ের খেলার মাঝ বিরতিতে দলীয় স্টাফরাও রোনালদোকে বুঝানোর চেষ্টা করেছেন। তবে কিছুতেই যেন কান্না থামছিল না তার।

অবশ্য রোনালদো এই ভুলের দায় মোচন করেছেন টাইব্রেকারে। দলের হয়ে প্রথম শট নেন তিনি। এবার আর ভুল করেননি। বল জালে জড়িয়ে সঙ্গে সঙ্গে দর্শকদের কাছে দুই হাত জোড় করে ক্ষমাও চান তিনি।

ম্যাচ শেষে রোনালদোর পাশে দাঁড়ালেন কোচও। পেনাল্টি কাজে লাগাতে না পারলেও টাইব্রেকারে প্রথম শট তাকে দিয়েই নেওয়াতে কোনো সংশয় ছিল না রবের্তো মার্তিনেসের মনে।

তিনি বলেন, ‘সে আমাদের জন্য উদাহরণ। এই আবেগের প্রকাশগুলোও অসাধারণ। তার এসব (চারপাশের আলোচনা) পাত্তা দেওয়ার দরকার নেই এবং সে যেমন আছে, সেজন্যই তাকে আমি ধন্যবাদ জানাই, যেভাবে দলের পাশে থাকে সে…। আমি সবসময়ই নিশ্চিত ছিলাম, টাইব্রেকারে প্রথম শটটি তাকেই নিতে হবে এবং আমাদেরকে জয়ের পথ দেখাতে হবে…।”আমার মনে হয়, আমাদের অধিনায়ককে নিয়ে আমরা সবাই গর্বিত। সে যা করছে, গোটা ড্রেসিং রুমই তা নিয়ে উচ্ছ্বসিত। আমার মতে, আমাদের সবাইকে দারুণ এক শিক্ষাও সে দিয়েছে যে, প্রতিটি দিনকেই প্রাণবন্ত করে তুলতে হবে জীবনের শেষ দিনের মতো।’-যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!